জুন ৮, ২০২৬, ০৫:৪৮ পিএম
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ-এর সেক্রেটারি জেনারেল ওহ সং।
সোমবার দুপুর ১২টায় সংসদ ভবনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ-এর সেক্রেটারিয়েট অফিসার পার্ক বিয়ংচান উপস্থিত ছিলেন। বিরোধীদলীয় নেতার পক্ষে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান।
সাক্ষাৎকালে ওহ সং ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ-এর কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে বিস্তারিত অবহিত করেন। মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য সংগঠনের পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভায় অংশগ্রহণের জন্য বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়।
পাশাপাশি স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা করেন তারা।বৈঠকটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন