রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নীলফামারীতে জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম

জুন ১১, ২০২৬, ১১:২৬ পিএম

নীলফামারীতে জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

নীলফামারী জেলা জামায়াতের কার্যালয় ‘আল হেলাল একাডেমি’ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ‘দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) যুবনেতা আহমদ রায়হানের সভাপতিত্বে এই আয়োজন সম্পন্ন হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের সাবেক জেলা আমীর মোঃ আব্দুর রশিদ।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম এবং জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।

বক্তারা যুবকদের সামাজিক ও সাংগঠনিক দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে যুবকদের নৈতিক ও মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মী এবং যুব বিভাগের ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিগণ সমাবেশে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।