বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৯:৪৬ পিএম

আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বাংলা একাডেমির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি প্রয়াত শিক্ষাবিদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আবুল কাসেম ফজলুল হক একজন স্বনামধন্য লেখক ও গবেষক হিসেবে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ছিলেন একজন মানুষ গড়ার কারিগর। বিএনপি মহাসচিব মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার জান্নাত কামনা করেন। এছাড়া বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও তার মৃত্যুতে পৃথক শোক বার্তা পাঠানো হয়েছে।

এর আগে আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও গবেষণা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।