জুলাই ১০, ২০২৬, ১০:৩৯ পিএম
জুলাই আন্দোলনের নেতৃত্ব এবং বর্তমান সময়ের নতুন নেতাদের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বর্তমানের বিভিন্ন নতুন নেতৃত্ব নিয়ে কঠোর সমালোচনা করেন।
আন্দোলনের শুরু থেকেই নিজেদের ভূমিকার কথা তুলে ধরে তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের মূল উদ্যোক্তা তারাই ছিলেন।গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই বিপ্লবের কৃতিত্ব দাবি করে বলেন, এই আন্দোলনের মূল পাইওনিয়ার তারা।নুরুল হক নুর বলেন, আন্দোলনে আমাদের সাইড করে দিয়ে নতুন কিছু নেতৃত্বকে এমনভাবে হাইলাইট করা হচ্ছে যে, যেন তারাই আন্দোলনের মাস্টারমাইন্ড। অথচ আন্দোলনের আগে অনেককে মিছিলে দেখা যায়নি।
তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অতীত নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমি যতদূর জানতাম, সে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিবিরের সঙ্গে ছিল। পরে বিশ্ববিদ্যালয়ে পরিচয় গোপন করে ছাত্র ফেডারেশনে যুক্ত হয়। ছাত্র ফেডারেশন নেতারা যখন তার সম্পর্কে বুঝতে পারেন, তখন সে সীমান্ত হত্যা নিয়ে কিছু কর্মসূচি দিয়ে পরিচিতি পাওয়ার চেষ্টা করে। এর আগে সে এবি পার্টির সঙ্গেও ছিল।
নুর বলেন, অনেক বড় বড় বক্তব্য দেওয়া নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে নিজেকে এমনভাবে উপস্থাপন করছেন যেন তিনি বিশাল কোনো জাতীয় নেতা। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোনো আন্দোলন-সংগ্রামে তাকে পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন। একইসঙ্গে বর্তমানের অনেক নতুন নেতার বিরুদ্ধে তিনি অতীতে মিছিল-মিটিংয়ে অনুপস্থিত থাকার অভিযোগ আনেন।
আন্দোলনের অন্যান্য সহযোদ্ধাদের নিয়ে কথা বলতে গিয়ে নুরুল হক নুর বলেন, আসিফ মাহমুদ শেষ পর্যন্ত লড়াকু ভূমিকা পালন করেছে। তবে নাহিদ ইসলাম আন্দোলনের মাঝপথে অনেকখানি নিষ্ক্রিয় ছিলেন। ডাকসু নির্বাচনের পর ছাত্র অধিকার পরিষদের কমিটি নিয়ে দ্বিমতের কারণে তিনি অনেকটা দূরে সরে ছিলেন। নুরের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জুলাই আন্দোলনের কৃতিত্ব কার, তা নিয়ে নুরের এই মূল্যায়ন এখন রাজনীতিতে বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন