রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল দেশবাসীর দোয়া চেয়েছেন

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০৭:৫৭ পিএম

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল দেশবাসীর দোয়া চেয়েছেন

ছবি - সংগৃহীত

রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রথযাত্রার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন।দ্রুত তাকে বাসায় নেওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি।

বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থতা বোধ করায় মির্জা ফখরুলকে দ্রুত তার বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।

শারীরিক সুস্থতার জন্য বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।উল্লেখ্য যে, বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে তার অংশ নেওয়ার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে দলীয় সূত্রে জানা গেছে।