রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৬:৪৫ পিএম

জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদ

ছবি - সংগৃহীত

জামায়াতে ইসলামীর সংসদ সদস্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত ভিডিও ও দ্বিতীয় বিয়ে নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে জনপ্রতিনিধির নৈতিকতার প্রশ্ন হিসেবে উল্লেখ করেন এবং একই সঙ্গে ছাত্রশিবির ও ছাত্রীসংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

পরিস্থিতি বেশ আলোচনা তৈরি করেছে।আবিদুল ইসলাম খান তার পোস্টে উল্লেখ করেন, রিউমর স্ক্যানার ইতিমধ্যে নিশ্চিত করেছে যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি নয়, বরং বাস্তব। একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত আচরণ নিয়ে এমন বিতর্ক ওঠার পর তার জনপ্রতিনিধিত্বের নৈতিক ভিত্তি প্রশ্নবিদ্ধ হয় বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে কারো ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সম্মতি ছাড়া ফাঁস করা অপরাধ এবং প্রাইভেসি লঙ্ঘন বলেও স্পষ্টভাবে উল্লেখ করেন এই ছাত্রদল নেতা। তবে এর পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন যে, এই ধরনের অনৈতিক আচরণের পর দলের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়নি কেন।তিনি আরও বলেন, এই ঘটনাটি ছাত্রশিবির ও ছাত্রীসংস্থার জন্যও একটি বড় পরীক্ষা বা লিটমাস টেস্ট। 

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, এই সংগঠনের নেতাকর্মীরা সাধারণত বিষয়টি এড়িয়ে যান বা ভিন্নভাবে ডিফেন্ড করার চেষ্টা করেন। অন্যদিকে, বিয়ের প্রামাণ্য দলিল, তারিখ কিংবা সংশ্লিষ্ট নারীর বয়স ও সম্মতি নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, তা কেবল ব্যক্তিগত বিষয় নয় বরং আইনি তদন্তের দাবি রাখে বলে মন্তব্য করেছেন তিনি। প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের দ্রুত এবং স্বচ্ছ অবস্থান নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।