জুলাই ৩১, ২০২৬, ১১:২২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে অশালীন কটূক্তির প্রতিবাদে ঢাকায় একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। শুক্রবার রাতে মালিটোলা পার্ক থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
কটূক্তিকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও অবমাননাকর মন্তব্য ছড়ানো হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান এবং এ ধরনের মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা প্রকাশ করেন।নির্ধারিত রুট ধরে মশাল মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন