আগস্ট ১১, ২০২৬, ০৩:০৬ পিএম
রাজনৈতিক অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করার জন্য এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতেই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি উল্লেখ করেন যে বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের বিকল্প নেই এবং এক্ষেত্রে কর্নেল অবসারপ্রাপ্ত অলি আহমদকে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত একটি বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম আরও বলেন যে তাদের প্রাথমিক প্রত্যাশা ছিল জুলাই সনদের রূপরেখা ও গণভোটের রায়ের আলোকেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের সত্তর অনুচ্ছেদসহ প্রয়োজনীয় সংস্কার সাধিত হলে নির্বাচিত রাষ্ট্রপতির গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হতো বলে তিনি মন্তব্য করেন।
তবে সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে নির্বাচিত হতে না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত থেকেই তারা এই প্রার্থী দিয়েছেন বলে জানান।সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন