বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চাঁদাবাজি ও মাদকের সিন্ডিকেট ভাঙার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ০৬:২৩ পিএম

চাঁদাবাজি ও মাদকের সিন্ডিকেট ভাঙার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন পাড়া-মহল্লায় চলমান চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ ও মাদকের সিন্ডিকেট ভাঙার জন্য সরকারের প্রতি কঠোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১৪ আগস্ট) খুলনায় আয়োজিত এক যুব সম্মেলনে তিনি মন্তব্য করেন, যারা বর্তমানে ক্ষমতায় রয়েছেন, তারাই গ্রামীণ ও শহরতলির বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন। 

খুলনা প্রেসক্লাব মিলনায়তনে জামায়াতের মহানগর যুব ও ক্রীড়া বিভাগ এই সম্মেলনের আয়োজন করে।তৃণমূল পর্যায়ে এই সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দেওয়ার আহ্বান জানান তিনি।সম্মেলনে গোলাম পরওয়ার অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের কমিটিগুলো নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটছে। 

তিনি দাবি করেন, এ ধরনের প্রায় ৮০টি সহিংসতার ঘটনা ঘটেছে যা সুষ্ঠু শাসনব্যবস্থার পরিপন্থী। এছাড়া দলীয়করণের মাধ্যমে প্রশাসনিক পর্যায়ে যে কর্তৃত্ববাদী শাসন চলছে, তা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারের ওয়াদা ভঙ্গের প্রবণতা রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।অনুষ্ঠানে মহানগর জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াত সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।দলীয় শৃঙ্খলা ও আদর্শের ভিত্তিতে সমাজ গঠনের আহ্বান জানিয়ে সম্মেলনের সমাপ্তি টানা হয়।