আগস্ট ১৪, ২০২৬, ১১:৪০ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দুই দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি জানানো হয়।শনিবার থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে।
সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেছেন। পরিকল্পনা অনুযায়ী, প্রথম দিন শনিবার দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এর ধারাবাহিকতায় কর্মসূচি দ্বিতীয় দিনে গড়াচ্ছে।রোববার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই দোয়া ও মিলাদ মাহফিল পালন করা হবে। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সব ইউনিটকে ঘোষিত এই কর্মসূচি যথাযথ মর্যাদায় ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য শীর্ষ নেতাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন