রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নিউইয়র্কে ফখরুলকে লাঞ্ছিতের খবর মিথ্যা: রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০১:৪১ পিএম

নিউইয়র্কে ফখরুলকে লাঞ্ছিতের খবর মিথ্যা: রিজভী

ছবি - সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিউইয়র্কে কেউ লাঞ্ছিত করেনি। তার বিরুদ্ধে এসব খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার চন্দ্রিমা উদ্যান থেকে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, মির্জা ফখরুলকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের দক্ষতা দেখাতে ব্যর্থ হওয়ায় ফ্যাসিবাদের দোসররা দেশে ও বিদেশে এমন কার্যক্রম চালানোর সাহস পাচ্ছে।

রিজভী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং ‘খোলস পাল্টানো’ আওয়ামী লীগের দোসরদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থ লুটপাটকারীদের টাকা ফেরত আনতে এবং বিচার করতে ব্যর্থ হয়েছে।

বিএনপির এই নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর থেকেই তারেক রহমান জাতীয়তাবাদী পতাকাকে হাতে নিয়ে নেতৃত্ব দিয়ে আসছেন।

তিনি প্রবাস থেকেও দলকে সুসংগঠিত করেছেন এবং তরুণ প্রজন্মকে গণতন্ত্রের সংগ্রামে অনুপ্রাণিত করে রাজপথে নামিয়েছেন।