বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নিউইয়র্কে হামলার দায়ভার প্রধান উপদেষ্টার: সারজিস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৭:৪১ পিএম

নিউইয়র্কে হামলার দায়ভার প্রধান উপদেষ্টার: সারজিস

ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে আওয়ামী লীগের হামলার ঘটনা এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের দায়ভার প্রধান উপদেষ্টার বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) মৌলভীবাজারে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।সারজিস আলম বলেন, যখন ছাত্র আন্দোলনের নেতারা এ ধরনের হামলার শিকার হলেন

তখন প্রধান উপদেষ্টার উচিত ছিল প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে তার প্রতিনিধিদলকে নিউইয়র্ক সফরে নিয়ে যাওয়া। কোনো ধরনের ব্যবস্থা না নেওয়াকে তিনি প্রধান উপদেষ্টার গাফিলতি ও ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন।তিনি বলেন, "আমরা চাই, পরবর্তীতে শুধু দায় বহন করে আর বিবৃতি দিয়েই আপনাদের পদক্ষেপ যেন শেষ না হয়ে যায়। আপনাদের স্পষ্ট এগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে।"