অক্টোবর ৪, ২০২৫, ০৪:৫০ পিএম
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর ভিত্তিতে নির্বাচনি রোডম্যাপ ঘোষণাসহ ৬ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলটি মনে করছে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সংস্কার নিয়ে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।শনিবার দুপুরে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই দাবিগুলো পেশ করেন।
এর আগে সকালে দলের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।ড. আহমদ আবদুল কাদের লিখিত বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই 'জুলাই জাতীয় সনদ-২০২৫'-এর ভিত্তিতে অনুষ্ঠান করতে হবে। কিন্তু এই সনদ ঘোষণার আগেই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করায় জনগণের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার নিয়ে সন্দেহ এবং যথাসময়ে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
অবিলম্বে জুলাই জাতীয় সনদ-২০২৫ ঘোষণা করা ও এর আইনি ভিত্তি দেওয়া। ২. ঘোষিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন আয়োজন করা।খেলাফত মজলিস জুলাই জাতীয় সনদ-২০২৫-কে সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্য দুটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে:গণভোট: সনদ স্বাক্ষরের পর দুই মাসের মধ্যে গণভোটের মাধ্যমে এই সনদকে সাংবিধানিক ও আইনি বৈধতা দিতে হবে।
কার্যকর করা: রাষ্ট্রীয় পলিসি সংক্রান্ত বিষয়গুলো অর্ডিনেন্স বা নির্বাহী আদেশে এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে দ্রুত কার্যকর করতে হবে।তবে তারা একটি কঠোর শর্ত দিয়েছে: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই সেগুলোকে আনুষ্ঠানিক অনুমোদন করতে সংসদ সদস্যরা বাধ্য থাকবেন—এই মর্মে সকল দল ও পক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি নিতে হবে।
ড. আহমদ আবদুল কাদের জানান, তাদের এই প্রস্তাবনার সাথে আইন বিশেষজ্ঞদের পরামর্শেরও মিল রয়েছে।খেলাফত মজলিস জানিয়েছে, তাদের এই প্রধান দাবিসহ ৬ দফা দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো তাৎপর্যপূর্ণ পদক্ষেপ দেখা যায়নি। তাই তারা নিম্নোক্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে:৫-৯ অক্টোবর: গণসংযোগ।
২. ১০ অক্টোবর: ঢাকা সহ বিভাগীয় শহরে গণমিছিল। ৩. ১২ অক্টোবর: সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান।এছাড়াও, দলটির পক্ষ থেকে আগামী ১৫-৩০ অক্টোবর সারাদেশে সংসদীয় আসন ভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচী পালনের ঘোষণা দেওয়া হয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন