রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য: মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৬:৪০ পিএম

গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য: মির্জা ফখরুল

ছবি - সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, এর মাধ্যমেই স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের স্বপ্ন পূরণ হবে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) ‘শহীদ জেহাদ দিবস’ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

বাণীতে মির্জা ফখরুল বলেন, “যে স্বপ্ন ও আশা নিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ স্বৈরাচারীর বুলেট নিজের বুকে বরণ করে নিয়েছিলেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য। আর তাতেই শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মা শান্তি পাবে।”তিনি শহীদ জেহাদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, “শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক চিরস্মরণীয় নাম। তিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে নিজেকে উৎসর্গ করেছেন। তার এই মহিমান্বিত আত্মদানের ফলেই স্বৈরশাসক এরশাদের পতন  (ত্বরান্বিত) হয় এবং দেশে সাংবিধানিক ধারাবাহিকতা ফিরে আসে।”

উল্লেখ্য, ১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের সময় রাজধানীর দৈনিক বাংলা মোড়ে পুলিশের গুলিতে নিহত হন তৎকালীন ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদ। তার এই আত্মত্যাগ আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করেছিল।