রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাপার বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের ভূমিকার প্রশংসা নুরের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৮:২০ পিএম

জাপার বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের ভূমিকার প্রশংসা নুরের

ছবি - সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “জাতীয় পার্টি (জাপা) আজ তাদের কর্মসূচির মাধ্যমে অরাজকতা তৈরির চেষ্টা করেছিল। তবে সেই অরাজকতা ঠেকাতে পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়।”শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টে নিজের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, “জাপার সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ হয়নি। তাদের কর্মীরা আমাদের কিছু নেতাকর্মীদের ওপর ইটপাটকেল ছুড়লেও আমরা সংঘাতে জড়াইনি।”তবে, নিজের ওপর পূর্বেকার হামলার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি সেনাবাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, “জাপাকে সেনাবাহিনীর কেউ কেউ আশকারা দিচ্ছে।তারাই আমার ওপর হামলায় জড়িত। আমাকে হত্যার উদ্দেশ্যেই সেই হামলা করা হয়েছিল।

” তিনি আরও অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্যই একটি মহল তার ওপর এই হামলা চালিয়েছে।এর আগে, শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাপার কর্মী সমাবেশে দলীয় কোন্দলের জেরে দফায় দফায় সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নুরুল হক নুর জানান, তদন্ত কমিশন তাকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ প্রতিবেদন দেবে বলে আশ্বস্ত করেছে।