অক্টোবর ১৬, ২০২৫, ০৮:১০ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তার সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবরটি নিশ্চিত করেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লেখেন, “আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের পুত্র সন্তান হইসে। জাতির ভাতিজার সুস্থতা কামনা করছি।”
এনসিপির আরেক শীর্ষ নেতা ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও এক পোস্টে হাসনাত আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সমস্ত কিছু থেকে হেফাজত করুন। সন্তানকে নেক হায়াত দান করুন।”
এই খবর প্রকাশের পর থেকেই এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ এবং তার নবজাতকের জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন