রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করলেন মোফাজ্জল দুলাল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৫, ০৬:০৬ পিএম

দিনাজপুরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করলেন মোফাজ্জল দুলাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে, দেশ গঠনে ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আইনজীবীদের সাথে মতবিনিময়কালে তিনি এই লিফলেট বিতরণ করেন। এসময় জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মোস্তাক আলীসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে গণসংযোগের সময় জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, "দেশ গঠনে তারেক রহমান ৩১ দফা কর্মসূচির নির্দেশনা দিয়েছেন।"

তিনি বলেন, "একটি ধর্মভিত্তিক দল দেশের মানুষকে হত্যা করে নারীদের ইজ্জত লুণ্ঠনে সহযোগিতা করলেও আজও জাতির কাছে ক্ষমা চায়নি। নানান প্রতিকূলতা থাকলেও দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আগামী নির্বাচন হবে ধানের শীষের নির্বাচন। বিজয়ী হয়ে সরকার গঠন করবে বিএনপি। তাই ধানের শীষের সাথে সকলকে থাকার আহ্বান জানান বর্ষীয়ান এই নেতা।"