আগস্ট ২, ২০২৬, ০১:৫৩ পিএম
বৃষ্টিমুখর এই দিনে খাবারের তালিকায় একটু ভিন্নতা আনতে ইলিশের জুড়ি মেলা ভার। মাছের রাজা হিসেবে পরিচিত ইলিশ দিয়ে তৈরি করা যায় মুখরোচক নানা পদ। তানিয়া সুলতানার রেসিপিতে এবারের রান্নার আয়োজনে থাকছে সুস্বাদু ইলিশ খিচুড়ি, ইলিশ মাছের লেজভর্তা, সরষে ইলিশ এবং দই ইলিশের মতো লোভনীয় পদ।প্রস্তুত করা যায়।
ইলিশ খিচুড়ি তৈরির জন্য পোলাও চাল, ভাজা মুগডাল এবং হলুদ, মরিচ ও লবণ দিয়ে হালকা ভেজে রাখা ইলিশের টুকরা প্রয়োজন হয়। প্রথমে মশলা কষিয়ে চাল-ডালের মিশ্রণ দিয়ে গরম পানি মিশিয়ে রান্না করা হয় এবং অর্ধেক খিচুড়ি তুলে রেখে মাঝখানে ভেজে রাখা মাছ বিছিয়ে দমে রাখলেই প্রস্তুত হয় ইলিশ খিচুড়ি।
অন্যদিকে, মাছের লেজ ভালোভাবে ধুয়ে ভেজে নিয়ে কাঁটা বেছে পেঁয়াজকুচি, শুকনো মরিচ, কাঁচামরিচ ও সরিষার তেল দিয়ে চটকে তৈরি করা যায় সুস্বাদু লেজভর্তা। এছাড়া পোস্ত ও সরষে বাটার মিশ্রণে তৈরি সরষে ইলিশ এবং টক দই ও কাজুবাদাম বাটার সুস্বাদু গ্রেভিতে দই ইলিশ পরিবেশন করা যায় পোলাও কিংবা গরম ভাতের সঙ্গে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন