অক্টোবর ২৯, ২০২৫, ১০:৩৪ পিএম
মিজানুর রহমান আজহারী কোরআনে হাফেজদের এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। তিনি হাফেজদের অভিনন্দন জানিয়ে বলেন, কোরআন সিনায় ধারণ করা এক বিশাল অর্জন যা কেবল আল্লাহর নির্বাচিত বান্দারাই লাভ করেন।
তবে তিনি সতর্ক করে বলেন, হেফজ সম্পন্ন করা মানেই শেষ নয়, বরং এটি কেবল শুরু। আজহারী জোর দিয়ে বলেন, কোরআন হেফজ করার চেয়ে তা সিনায় টিকিয়ে রাখা অনেক বেশি কঠিন ও চ্যালেঞ্জিং।
এজন্য তিনি প্রথম এবং প্রধান করণীয় হিসেবে ধারাবাহিক ও নিয়মিত রিভিশন বা মোরাজার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আল্লাহর রাসূল (সাঃ) ও জিব্রীল (আঃ) এর নিয়মিত কোরআন রিভিশনের উদাহরণ দেন।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হিসেবে তিনি কোরআনের অর্থ ও মর্মবাণী অনুধাবন করা বা তাদাব্বুরে কোরআনের তাগিদ দেন। তিনি মাতৃভাষায় কোরআনের অনুবাদ ও তাফসির পড়ার মাধ্যমে এর পেছনের রহস্য উন্মোচন এবং সে অনুযায়ী আমল করার কথা বলেন। সবশেষে, তিনি জ্ঞানার্জনের তিনটি অপরিহার্য মূলনীতি তুলে ধরেন—বিনয়, সফর (ভ্রমণ) এবং সবর (ধৈর্য ও কঠোর পরিশ্রম)। তিনি বলেন, এই গুণগুলো ছাড়া প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব নয় এবং হাফেজদের এই আলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হার্ভার্ড, এমআইটির মতো বিশ্বমানের প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন