শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশ যুব হকি দলের জার্সি উন্মোচন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ০৬:০৪ পিএম

বাংলাদেশ যুব হকি দলের জার্সি উন্মোচন

বাংলাদেশ যুব হকি দল ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। আগামী ২৮ নভেম্বর ২০২৫ হতে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। রোববার ঢাকাস্থ বিমান বাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় যুব হকি দলের জার্সি উন্মোচন করা হয়।

বিশ্বকাপে বিশ্বের মোট ২৪টি দেশ ৬টি পুলে অংশগ্রহণ করবে। বাংলাদেশসহ এশিয়া থেকে ভারত, চীন, জাপান, কোরিয়া ও ওমান এই বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছে।পুল ‘এফ’: বাংলাদেশ ‘এফ’ পুলে খেলবে। এই পুলে বাংলাদেশের অন্য প্রতিপক্ষরা হলো হকির শক্তিশালী দল ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কোরিয়া।প্রথম ম্যাচ।

পুল পর্বে বাংলাদেশ যুব হকি দল ২৯ নভেম্বর ২০২৫ চেন্নাইয়ের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যুব হকি দল জুলাই হতে নভেম্বর ২০২৫ পর্যন্ত ০৫ মাসের অনুশীলন ক্যাম্পে অংশ নেয় এবং মালয়েশিয়ায় একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্টেও অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে আত্মবিশ্বাসের সাথে খেলার মূল্যবান উপদেশ প্রদান করেন।