বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

বিরলে প্রীতি ফুটবল ম্যাচে জয়ী হলো বিরল ফুটবল একাডেমি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ১০:৩৯ পিএম

বিরলে প্রীতি ফুটবল ম্যাচে জয়ী হলো বিরল ফুটবল একাডেমি

দিনাজপুরের বিরলে ক্রীড়াঙ্গনকে সুসজ্জ্বিত রাখতে ক্রীড়া চর্চার অংশ হিসেবে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ইন্দ্রজীত সাহা।

বিরল ফুটবল একাডেমি বনাম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাদশ-এর মধ্যকার এই ম্যাচে ২-০ গোলের ব্যবধানে বিরল ফুটবল একাডেমি জয়লাভ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, বিরল প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আতিউর রহমান, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য ও বিজোড়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রাজ্জাক হায়দার, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সংগঠক আব্দুল আলীম প্রমুখ।

খেলাটি পরিচালনা করেন প্রধান রেফারি উত্তম কুমার এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন আনিসুর রহমান ও আপন রায়।