সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পাকেরহাট জিয়া মাঠে জমজমাট ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০৮:১৭ পিএম

পাকেরহাট জিয়া মাঠে জমজমাট ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের খানসামা উপজেলায় ঐতিহ্যবাহী পাকেরহাট জিয়া মাঠে ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বোদা টু স্টার ক্লাব ২-০ গোলে সেতাবগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠ জুড়ে স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল ম্যাচের আগে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার শফিকুল ইসলাম। পাকেরহাট যুবসমাজ ফুটবল একাডেমির সভাপতি মোফাজ্জল হোসেন মোফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল বোদা টু স্টার ক্লাব এবং রানারআপ দল সেতাবগঞ্জ ফুটবল একাডেমির হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। স্থানীয় যুব সমাজ ফুটবল ও ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করতে এই টুর্ণামেন্ট আয়োজন করে।