মে ৯, ২০২৬, ১১:৩৯ এএম
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে আজ সকালে কেক কেটে ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন মুশফিকুর রহিম। সতীর্থদের দেওয়া এই সংবর্ধনার পর মাঠে নেমেও উজ্জ্বল পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। সাবধানী ব্যাটিংয়ে ইতিমধ্যে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি।
প্রথম দিনের খেলা শেষে ৪৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক। আজ সকালে ফিফটি পূর্ণ করতে প্রয়োজনীয় ২ রানের জন্য তাকে কিছুটা সময় অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত ১১৪ বলে অর্ধশতক স্পর্শ করেন তিনি। এটি তার দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১ রান করে আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন মুশফিক। চতুর্থ উইকেটে তিনি মুমিনুল হকের সঙ্গে ৭৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ব্যক্তিগত ৯১ রানে সাজঘরে ফেরেন মুমিনুল।
নোমান আলীর বলে এলবিডব্লিউ হওয়ার আগে মুমিনুলের এই ইনিংসটি বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।মুমিনুলের আউটের পর লিটন দাসকে নিয়ে জুটি বেঁধেছেন মুশফিক। দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫৪ রান। মুশফিকুর রহিম ১৫৭ বলে ৮টি চারের সাহায্যে ৬৬ রানে অপরাজিত রয়েছেন।
গতকাল প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেটে ৩০১ রান করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনের শুরুতে লিটন ও মুশফিক মিলে দলের সংগ্রহকে আরও এগিয়ে নিচ্ছেন। পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে সতর্ক ব্যাটিং করে যাচ্ছেন এই দুই অভিজ্ঞ ব্যাটার। সর্বশেষ তথ্য অনুযায়ী, মুশফিক ব্যক্তিগত ৬৬ এবং লিটন দাস নিজের ইনিংস লম্বা করার চেষ্টায় ক্রিজে অবস্থান করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন