মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,

টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক এখন মুশফিক

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৫:৩৪ পিএম

টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক এখন মুশফিক

সেঞ্চুরির পর মুশফিক।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক এখন মুশফিকুর রহিম। সিলেট টেস্টেই তিনি এই অনন্য রাজত্বের আসনে বসলেন। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার সতীর্থ মমিনুল হককে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিয়েছেন। আজকের আগ পর্যন্ত দুজনই ১৩টি করে সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। মিরপুর টেস্টেই ২৯ রানের আক্ষেপ ঘোচানোর সুযোগ থাকলেও তা সম্ভব হয়নি। 

তবে এবার আর কোনো ভুল করেননি সাবেক এই অধিনায়ক।মুশফিক তাঁর ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরিটি বাউন্ডারি হাঁকিয়ে পূর্ণ করেছেন।মোহাম্মদ আব্বাসকে গালি দিয়ে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। 

রেকর্ড সেঞ্চুরি হলেও তাঁর উদযাপনে কোনো আতিশয্য ছিল না। আকাশপানে দুই হাত উঁচিয়ে গর্জন করে সতীর্থ তাইজুল ইসলামকে জড়িয়ে ধরেন। এরপর সিজদার মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। রেকর্ড সেঞ্চুরির পর তাঁকে দাঁড়িয়ে অভিবাদন জানান সবাই। 

সতীর্থ থেকে শুরু করে মাঠে উপস্থিত দর্শক ও প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকেও করতালি পেয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ১৭৮ বল মোকাবিলা করে সেঞ্চুরি পাওয়া মুশফিক বর্তমানে ১০৬ রানে অপরাজিত আছেন। ক্রিজে তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম। সপ্তম উইকেটে তাঁদের জুটিতে ৬৪ রান এসেছে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৩৬ রান করে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৮২ রান।