রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে বাদ পড়ল ৩ দেশ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২১, ২০২৬, ১১:৩২ পিএম

ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে বাদ পড়ল ৩ দেশ

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচের উত্তেজনা সব সময়ই ভিন্ন মাত্রা যোগ করে। তবে চলমান ২০২৬ বিশ্বকাপে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা টাইব্রেকারের নতুন নিয়ম চালু করায় চেনা সমীকরণ অনেকটাই বদলে গেছে। এতো দিন গ্রুপ পর্বে দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে সবার আগে গোল ব্যবধান বিবেচনা করা হলেও এবার প্রাধান্য দেওয়া হচ্ছে মুখোমুখি লড়াইয়ের ফলকে।

এই নতুন নিয়মের বেড়াজালে আটকে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাইতি, তুরস্ক ও তিউনিসিয়া।‍‍`ডি‍‍` গ্রুপে প্যারাগুয়ের কাছে হেরে কপাল পুড়েছে তুরস্কের, যারা নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী যুক্তরাষ্ট্রকে হারালেও পরবর্তী রাউন্ডে যাওয়ার আর কোনো সুযোগ পাবে না। তিউনিসিয়ার ক্ষেত্রেও একই সমীকরণ প্রযোজ্য, কারণ তারা নিজেদের মুখোমুখি দেখায় সুইডেনের কাছে ৫–১ ব্যবধানে বড় ব্যবধানে হেরে গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে। 

অন্যদিকে ব্রাজিলের কাছে হেরে যাওয়া ক্যারিবীয় দ্বীপদেশ হাইতিও এক ম্যাচ হাতে রেখেই প্রথম পর্ব থেকে বিদায় নিশ্চিত করেছে।যদি মুখোমুখি লড়াইয়ের মাধ্যমেও দলগুলোকে আলাদা করা সম্ভব না হয়, তবেই কেবল গ্রুপ পর্বের সামগ্রিক গোল পার্থক্যের হিসাব বিবেচনা করা হবে। এর পর ক্রমানুসারে গ্রুপ পর্বে মোট গোল ও ফেয়ারপ্লে পয়েন্টের হিসাব আসবে, যেখানে লাল ও হলুদ কার্ডের জন্য ঋণাত্মক পয়েন্ট যোগ করা হবে। 

এই দীর্ঘ হিসাবের পরেও যদি দলগুলোর অবস্থান সমান থাকে, তবে সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিং দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।এই নিয়মের কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচের নাটকীয়তা এবং জটিল হিসাব-নিকাশ অনেকটাই কমে এসেছে। মাঠের খেলায় সরাসরি জয়-পরাজয় এবং মুখোমুখি লড়াইয়ের ফলাফলই এখন দলগুলোর ভাগ্য নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রাখছে।