রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফাইনাল ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ০৩:৫৫ পিএম

ফাইনাল ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

চলতি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে সাবেক সতীর্থদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের ফাইনালে ওঠার পর পুরো দলকে ভাসিয়েছেন প্রশংসায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ফুটবল ও দেশের মানুষের জন্য এই প্রজন্মের ফুটবলারদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি খেলোয়াড়দের জাতীয় দলের জার্সির মর্যাদা রক্ষার প্রশংসা করেন।ডি মারিয়া তার বার্তায় উল্লেখ করেন, বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো প্রচণ্ড চাপের মুখেও এই দল কখনো মাথা নত করেনি। গত পাঁচ-ছয় বছর ধরে তারা আর্জেন্টিনার মানুষকে একের পর এক গৌরব ও আবেগঘন মুহূর্ত উপহার দিয়ে চলেছে। উল্লেখ্য, ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারানোর ম্যাচটিই ছিল দেশের জার্সিতে এই তারকা উইঙ্গারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার মাধ্যমে কোচ লিওনেল স্কালোনিও একটি বিশেষ কীর্তি গড়েছেন। কার্লোস বিলার্দোর পর দ্বিতীয় আর্জেন্টাইন কোচ হিসেবে তিনি টানা দুটি বিশ্বকাপের ফাইনালে দলকে তুলতে সক্ষম হলেন। এর আগে ১৯৮৬ ও ১৯৯০ সালে টানা দুবার ফাইনাল খেলেছিল ল্যাটিন আমেরিকার এই দেশটি।

আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা জয়ের লক্ষ্যে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বসেরার মুকুট মাথায় পরার স্বপ্ন নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির দল।