বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দেশের আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৯:৩৮ এএম

দেশের আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশের দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় পুরোদমে শীত অনুভূত হচ্ছে। আজ সকালে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে:তাপমাত্রা: আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস।

আকাশ ও পরিবেশ: দিনের প্রথমার্ধে আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক হতে পারে।বাতাসের গতি: এ সময় বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।দিনের তাপমাত্রা: দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।