শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

মো আরিফ ইসলাম

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:৫৭ এএম

বীরগঞ্জে তীব্র  শীতে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে জেঁকে বসেছে তীব্র শীত। গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের স্বাভাবিক জনজীবন। আজ (২৭-১২-২০২৫) দিনাজপুরে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ।

সরেজমিনে দেখা গেছে, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথঘাট। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ তীব্র শীতের কারণে সাধারণ মানুষের চলাচল কমে গেছে, প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।

ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ অংশে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় আন্তঃজেলা বাস ও পণ্যবাহী ট্রাকগুলো দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।

নিম্ন আয়ের মানুষেরা জানান, কনকনে ঠান্ডায় কাজ করা দুঃসাধ্য হয়ে পড়েছে। অনেকেরই পর্যাপ্ত শীতবস্ত্র নেই। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা অসহায় ও দুস্থ মানুষের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে জরুরি ভিত্তিতে শীতবস্ত্র বরাদ্দের জোর দাবি জানিয়েছেন। স্থানীয়দের আশা, দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছালে প্রান্তিক মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।