বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,
আবহাওয়ার পূর্বাভাস

বজ্রসহ বৃষ্টির আভাস তিন বিভাগে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৬, ০২:৩০ পিএম

বজ্রসহ বৃষ্টির আভাস তিন বিভাগে

ছবি: Ai

দেশের তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অধিদপ্তরের নিয়মিত বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী দিনগুলোতেও কিছু অঞ্চলে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই।

রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের আকাশ আংশিক মেঘলা থাকাসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।