মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:১৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর-২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীনে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (প্রকল্প পরিচালক।
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প, পাট অধিদপ্তর-ঢাকা) দীপক কুমার সরকার।সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন, বিএডিসি'র যুগ্ম পরিচালক (পাটবীজ) মো. সুলতানুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম এবং দিনাজপুর পাট অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মো. সোলায়মান আলী।বক্তারা পাট চাষে উন্নত প্রযুক্তি ব্যবহার, পাটবীজ উৎপাদন বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে পাটের চাহিদা পূরণের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বীতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন দিনাজপুর পাট অধিদপ্তরের জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার।পাট ও পাটবীজ চাষীদের মধ্যে নবাবগঞ্জ উপজেলার মোহাম্মদ জামাল হোসেন, খানসামা উপজেলার মোহাম্মদ মিজানুর রহমান, চিরিরবন্দর উপজেলার মো. রবিউল ইসলাম প্রমুখ তাঁদের চাষের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। উক্ত পাটচাষী সমাবেশে দিনাজপুর সদর ও বিভিন্ন উপজেলার পাট ও পাটচাষীগণ অংশ নেন।