সেপ্টেম্বর ১১, ২০২৬, ১২:৫৩ পিএম
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, বিশেষ করে বৃহত্তর বরিশাল অঞ্চলে বছরের অর্ধেকের বেশি সময় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন থাকে। এই প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে স্থানীয় কৃষকরা উদ্ভাবন করেছেন এক অভিনব কৃষি পদ্ধতি। কচুরিপানা ও টেপাপানা দিয়ে তৈরি বিশেষ ধাপে মাটি ছাড়াই চলছে ভাসমান সবজি চাষ।
স্থানীয়ভাবে এটি ধাপ বা বেড় পদ্ধতি নামে পরিচিত। বিজ্ঞানীদের ভাষায় একে হাইড্রোপনিক পদ্ধতি বলা হলেও স্থানীয় কৃষকরা নিজেদের জীবন ও জীবিকার তাগিদে এই কৌশল আয়ত্ত করেছেন। ধারণা করা হয়, পিরোজপুরের নাজিরপুর উপজেলার কৃষকরা প্রথম এই ভাসমান পদ্ধতির প্রচলন করেন। বর্তমানে বরিশাল জেলার বানারীপাড়া, আগৈলঝাড়া, উজিরপুর এবং পিরোজপুরের নাজিরপুর ও স্বরূপকাঠি উপজেলার হাজার হাজার হেক্টর নিচু জমিতে এই পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে।
জোয়ারের পানিতে ভাসমান এবং ভাটায় জেগে ওঠা চরে এই ভিন্নধর্মী কৃষিকাজ দেশের কৃষিখাতে এক নতুন সম্ভাবনা তৈরি করেছে। পুরুষ ও নারীদের সম্মিলিত শ্রমে জলাবদ্ধতা ও কচুরিপানার মতো অভিশাপ এখন কৃষকদের জন্য আশীর্বাদে পরিণত হয়েছে। দূর থেকে দেখলে জলের ওপর ভেসে থাকা এই ধাপগুলোকে সবুজের বিশাল গালিচার মতো মনে হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন