বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

রবিউল এহ্সান রিপন

নভেম্বর ৯, ২০২৫, ০৬:৩৮ পিএম

ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।শনিবার/রোববার (৮/৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

তবে অসুস্থতা, দুর্বলতা ও মাথা ঘোরা অনুভব করার পরও তিনি থেমে যাননি। উপস্থিত জনতার অনুমতি নিয়ে চেয়ারে বসে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।নেতাকর্মীদের প্রতিক্রিয়াসভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, বক্তব্যের একপর্যায়ে মহাসচিবের কণ্ঠ থমকে যায় এবং তিনি হালকা কাঁপতে থাকেন। এসময় তিনি পাশে থাকা নেতাকর্মীদের তাকে ধরতে বলেন। তিনি জানান, "একটু মাথা ঘুরছে।

কিন্তু সঙ্গে সঙ্গেই বলেন, "কিছু হয়নি, আমি ভালো আছি, কথা শেষ করি।" এরপর তিনি চেয়ারে বসে বক্তব্য অব্যাহত রাখেন।স্থানীয় বিএনপি নেতা মোকলেসুর রহমান জানান, "মহাসচিব অসুস্থ বোধ করলেও যে দৃঢ়তায় বক্তব্য শেষ করেছেন, তা তাঁর নেতৃত্বের প্রমাণ। আমরা সবাই তাঁর সুস্থতা কামনা করছি। এটাই মহাসচিবের রাজনৈতিক চরিত্র। তিনি দলের জন্য নিজের শারীরিক অবস্থা ভুলে যান।

তাঁর এই দৃঢ়তা আমাদের নতুন করে অনুপ্রেরণা দিয়েছে।"বিএনপির এই নেতা আরও বলেন, "আমরা ভেবেছিলাম হয়তো তিনি কথা বন্ধ করে নামবেন, কিন্তু উনি হাত তুলে বললেন 'আমি ভালো আছি'। এই দৃশ্য দেখে আমাদের চোখে জল চলে আসে।