রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৩:১৩ পিএম

বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। আটক শামীম ঢাকা কবি কাজী নজরুল কলেজ ছাত্রদল নেতা।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পৌরসভার সোতাশী মমিন মার্কেট এলাকায় অবস্থিত তাঁর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।অভিযানকালে তাঁর হেফাজত থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মামলা: এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় মামলা দায়ের করা হয়েছে।আদালতে প্রেরণ: আটক শামীম বিন ইসমাইলকে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে শামীম বিন ইসমাইলকে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: দৈনিক আমার দেশ