রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাবেক স্পিকার মির্জা গোলাম হাফিজের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ০৯:১১ পিএম

সাবেক স্পিকার মির্জা গোলাম হাফিজের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ছবি-দিনাজপুর টিভি

জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজের ২৫তম মৃত্যুবার্ষিকী পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কলেজের হলরুমে অধ্যক্ষ কাজী ফজলে বারী সুজার সভাপতিত্বে আয়োজিত সভায় মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের ওপর স্মৃতিচারণ করা হয়।

কলেজের সাবেক জিবি সদস্য মোঃ মতিয়র রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোলায়মান আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান।

 এবং উপজেলা বিএনপি নেতা আব্দুল্যাহেল বাকীসহ কলেজের জিবি সদস্যবৃন্দ।বক্তারা বলেন, মির্জা গোলাম হাফিজ ১৯২০ সালে আটোয়ারীর মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ভূমি প্রশাসন মন্ত্রী এবং পঞ্চম জাতীয় সংসদে স্পিকার ও আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালের ২০ ডিসেম্বর প্রথিতযশা এই রাজনীতিবিদ ঢাকায় মৃত্যুবরণ করেন।

আলোচনা শেষে মরহুম মির্জা গোলাম হাফিজ, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ ওসমান হাদীসহ সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের প্রভাষক মোঃ আশরাফ আলী।