মে ৮, ২০২৬, ০৭:৪১ পিএম
রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোমের মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেটের ওই মিলটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে কদমতলীর সাদ্দাম মার্কেটের ওই ফোমের মিলে আগুনের খবর পাওয়া যায়। এর ২০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
বর্তমানে আশপাশের স্টেশন থেকে আসা মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এবং আশপাশে ছড়িয়ে পড়া রোধ করা।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আগুনের তীব্রতা এবং মিলের ভেতরে থাকা দাহ্য পদার্থের কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। তবে মিলের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়েও প্রাথমিক কোনো তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।৫টি ইউনিট বর্তমানে কাজ করছে।
কদমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সাদ্দাম মার্কেট এলাকার যান চলাচল ও সাধারণ মানুষের ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন