বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণীর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৫:১৩ পিএম

পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণীর মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সিঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণীর আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর বলে জানিয়েছে পুলিশ।দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলার সিঙ্গা বাজার এলাকায় পৌঁছায়। এ সময় অসতর্কতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই তরুণীর মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআইকে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে। প্রতিবেদন লেখা পর্যন্ত তরুণীর কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।