রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার সভা

শহিদুল ইসলাম

জুলাই ২৬, ২০২৬, ০৬:৩৯ পিএম

নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার সভা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

নীলফামারী সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে কলেজ হলরুমে আয়োজিত এই সভায় নতুন শিক্ষাবর্ষের প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশ নেন।অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক পরম পরামর্শ প্রদান করা হয়।

কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মুসা ইসলামের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ। এতে প্রধান আলোচক ছিলেন গার্ডিয়ান পাবলিকেশনের পরিচালক ও মোটিভেশনাল স্পিকার নুর মোহাম্মদ আবু তাহের। তিনি বর্তমান যুগে স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি এড়িয়ে শিক্ষার্থীদের পড়াশোনা ও চরিত্র গঠনে সময় দেওয়ার আহ্বান জানান। 

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শক্তিতে বলীয়ান হয়ে সৎ নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন তিনি।এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং শিক্ষা জীবনের অনুপ্রেরণা হিসেবে ১০টি শিক্ষাবান্ধব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে নীলফামারী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সেলিমুদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সোহাগ ও কলেজ শাখার সাধারণ সম্পাদক সওকত স্বপন উপস্থিত ছিলেন। বক্তারা বিশ্বমঞ্চে কলেজের সুনাম ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের মেধা চর্চার ওপর জোর দেন।পরিশেষে দেশের সার্বিক কল্যাণ ও নৈতিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।