সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সিদ্ধিরগঞ্জে রেবতি মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে জুলাই দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৫, ২০২৬, ০২:৩২ পিএম

সিদ্ধিরগঞ্জে রেবতি মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে জুলাই দিবস পালিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিদ্ধিরগঞ্জে রেবতি মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা করা হয়।অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক ইমাম হোসেন গাজী কোরআন তিলাওয়াত করেন। এরপর জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য রাখতে গিয়ে জুলাই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। 

শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানজুড়ে এক ভাবগম্ভীর পরিবেশ বিরাজ করছিল।প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়।আয়োজকরা আশা প্রকাশ করেন যে এসব কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে জুলাই অভ্যুত্থানের চেতনা ছড়িয়ে পড়বে।