বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

ইতালিতে স্বপরিবারে খুন তিনজনের মরদেহ দেশে পৌঁছাল

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ০৩:৫৯ পিএম

ইতালিতে স্বপরিবারে খুন তিনজনের মরদেহ দেশে পৌঁছাল

ছবি : সংগৃহীত

ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন বাংলাদেশির মরদেহ অবশেষে দেশে এসে পৌঁছেছে। শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী ফ্লাইটটি অবতরণ করার পর স্বজনেরা তা গ্রহণ করেন। নিহতের স্বজন ও পরিবারের সদস্যরা শোকাক্রান্ত পরিবেশে মরদেহগুলো গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

স্বজনের আহাজারিতে বিমানবন্দর ও পৈতৃক এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী শিশুকন্যা। পরিবার সূত্রে জানা গেছে, বাদ মাগরিব নিজ এলাকার প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনজনের জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে। 

হত্যাকাণ্ডে আহত হয়ে ইতালিতে চিকিৎসাধীন থাকা পরিবারের অপর সদস্য বিকেলে দেশে পৌঁছানোর কথা রয়েছে।গত জুনের শেষ সপ্তাহে রোমের নিকটবর্তী একটি অ্যাপার্টমেন্টে প্রবেশ করে দুর্বৃত্তরা তাদের ওপর আক্রমণ চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং অপর এক সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ইতালীয় প্রশাসনের আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত ১১ আগস্ট সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজনেরা।প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।