শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

নীলফামারী জেলা প্রশাসককে রক্তকাঞ্চন গাছের চারা উপহার

শহিদুল ইসলাম

আগস্ট ১৪, ২০২৬, ০৭:৩১ পিএম

নীলফামারী জেলা প্রশাসককে রক্তকাঞ্চন গাছের চারা উপহার

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখার প্রতিনিধিদল। এ সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ত্রিশটি দুর্লভ রক্তকাঞ্চন গাছের চারা উপহার দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া থেকে সংগৃহীত এই দুর্লভ প্রজাতির চারাগুলো স্থানীয়ভাবে জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।সাক্ষাৎকালে নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এবং গ্রীন ভয়েসের শাখা উপদেষ্টা সোলাইমান আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিদের মাঝে এই দুর্লভ গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা বাড়াতেই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।পরিবেশ রক্ষায় দেশীয় ও বিলুপ্তপ্রায় প্রজাতির গাছ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি বলে মত প্রকাশ করেন তারা।

গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি সাকিল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থানে রক্তকাঞ্চনসহ দেশীয় বিভিন্ন গাছের চারা রোপণ ও বিতরণের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী উপহার প্রদান স্থানীয় মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।