শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

টাঙ্গাইলের মধুপুরে বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৬, ১১:৩৪ পিএম

টাঙ্গাইলের মধুপুরে বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।শনিবার বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কাকরাইদ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী বেচু মিয়া মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত বেচু মিয়া উপজেলার আউশনারা ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের বাসিন্দা।মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।