আগস্ট ৩১, ২০২৬, ১২:০৯ পিএম
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনার দশ দিন পর গ্রেপ্তারকৃত দুই আসামির ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন। কারাগারে গিয়ে আসামিদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করা হয়।
রোববার দুপুর সোয়া একটার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আসামিদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করে। এ সময় গোয়েন্দা পুলিশের সঙ্গে রংপুর মেডিকেল কলেজের ল্যাবের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী উপস্থিত ছিলেন। আসামিদের নিরাপত্তার স্বার্থে টেকনোলজিস্টকে কারাগারে পাঠিয়ে নমুনা সংগ্রহের জন্য রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে আবেদন জানানো হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, আদালত ডোপ টেস্টের আবেদন মঞ্জুর করার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে আসামিদের কারাগার থেকে বাইরে নিয়ে আসা সম্ভব না হওয়ায় ল্যাবের টেকনোলজিস্টদের ভেতরে পাঠানো হয়। গত ২২ আগস্ট রাতে নিজ বাসা থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে আয়ুস চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন