রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১২ কোটি টাকা ব্যয়ে ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ১, ২০২৫, ০৪:১৯ পিএম

১২ কোটি টাকা ব্যয়ে ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর 'রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট'-এর আওতায় দিনাজপুর পৌরসভায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।আজ সোমবার (১ ডিসেম্বর-২০২৫) দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিনের নির্দেশনায়।

নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান দিনাজপুর শহরের রাজারামপুর গাবুরা নদী সংলগ্ন স্থানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

এই প্রকল্পের আওতায় শহরের ৮ নং রেলঘুন্টি থেকে মহারাজা স্কুলের মোড় হয়ে মাতাসাগর সড়ক গাবুরা নদী পর্যন্ত ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান সিদ্দিকী ও মীর তোফাজ্জল হোসেন।

উপ-সহকারী প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন ও মো. রিমেল আহমেদ, সহকারী মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার কনসালটেন্ট মো. মুশফিকুর রহমান, সাইট ইঞ্জিনিয়ার আরমানুল ইসলাম, প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান এবং ঠিকাদার আবিদ নোমান হোসেন।উল্লেখ্য, মোহাম্মদ আমিনুল হক (প্রাইভেট) লিমিটেড-মো. মোস্তাফিজুর রহমান জেভি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে এই কাজের বাস্তবায়ন করছে।