রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শীতবস্ত্র পেলেন বাকপ্রতিবন্ধীরা

ফাহিম হোসেন রিজু

ডিসেম্বর ৬, ২০২৫, ০১:৩৪ পিএম

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শীতবস্ত্র পেলেন বাকপ্রতিবন্ধীরা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে এক মানবিক ও দৃষ্টান্তমূলক উদ্যোগ নিয়েছেন উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন। তিনি তার ইউনিয়নের বাকপ্রতিবন্ধী, যারা পরিবার ও সমাজের কাছ থেকে প্রায়ই উপেক্ষিত হন, তাদের হাতে উপহার হিসেবে শীতবস্ত্র (জ্যাকেট) তুলে দিয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মোট ১০ জন বাকপ্রতিবন্ধীর মাঝে এই শীতবস্ত্র জ্যাকেট উপহার দেওয়া হয়।

উপহার হিসেবে জ্যাকেট পেয়ে এসব প্রতিবন্ধী মানুষের মুখে আনন্দের ছাপ ছিল স্পষ্ট। তারা অনেকে ইশারায় চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেবা নিতে আসা স্থানীয়রা জানান, চেয়ারম্যান সাজ্জাদ শুধু এই শীতে নয়, বরাবরই এসব প্রতিবন্ধীর নিয়মিত খোঁজখবর রাখেন। তাদের সমস্যা, দুঃখ, আনন্দ সবকিছুই তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং সামর্থ্য অনুযায়ী সবসময় তাদের পাশে দাঁড়ান।এ প্রসঙ্গে চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, "এরা আমার ইউনিয়নের মানুষ। সমাজের সবচেয়ে অসহায় অংশটি হলো প্রতিবন্ধীরা। তাদের আনন্দই আমার আনন্দ। যতটা পারি, আমি সবসময়ই এদের পাশে থাকব।

জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের অভিমত, জনপ্রতিনিধিদের সামান্য মনোযোগও প্রতিবন্ধী মানুষের জীবনে বড় পরিবর্তন ও স্বস্তি আনতে পারে।