আতিউর রহমান
ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:১৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আগামীকাল ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের বিরলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতাটি বিরল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মো. মনছুর আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি সাংবাদিক আতিউর রহমান, বুলবুলে আলম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আরিফ, সদস্য একরামুল হক, জেসমিন জাহান, তানিয়া বিনতে সালামসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
৯ ডিসেম্বরের কর্মসূচি:
উল্লেখ্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভায় ৯ ডিসেম্বর মূল দিবস উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:
বিরল উপজেলার দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন।
দিবসটির শুভসূচনা ও আনুষ্ঠানিক উদ্বোধন।
মানববন্ধন ও দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন।
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" প্রতিপাদ্য নিয়ে আয়োজিত রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ।