ডিসেম্বর ৮, ২০২৫, ১০:২৮ পিএম
গণতন্ত্রের মা, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (সিবিএ) রেজি: বি-৬৬৪ দিনাজপুর জেলা কমিটির আয়োজনে মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) সোনালী ব্যাংক ভবন, জিএম অফিস, নিমতলাস্থ দিনাজপুরের কনফারেন্স রুমে এই মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (সিবিএ) দিনাজপুর জেলা কমিটির সভাপতি মো. মোস্তাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওমর কাইয়ুমের পরিচালনায় দোয়া-মাহফিলে সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন: সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস দিনাজপুরের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. অজিত উল্লাহ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রিন্সিপাল অফিস, দিনাজপুর নর্থ) মো. তহসীনূর রহমান রেজা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রিন্সিপাল অফিস, দিনাজপুর সাউথ) এ. কে. এম সুলতান মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জিএম অফিস, দিনাজপুর) মো. মাসুদ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (সিবিএ) দিনাজপুর জেলা কমিটির উপদেষ্টা মো. রুস্তম আলী, সিনিয়র সহ-সভাপতি মো. মমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিবুল ইসলাম টুকু, জিয়া পরিষদের সভাপতি আবু তারেক সালাউদ্দীন আহমেদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবু হায়াত মো. শাহজালালসহ সোনালী ব্যাংক দিনাজপুরের সকল কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন