ডিসেম্বর ৮, ২০২৫, ১০:৩৭ পিএম
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুর সদর-৩ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
জেলা জাসাসের আহ্বায়ক প্রভাষক মো. আখতারুজ্জামান আক্তার-এর সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ুন কবির আনফ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি অ্যাডভোকেট মো. আব্দুল হালিম, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র উপদেষ্টা অ্যাডভোকেট মো. আনিসুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক বাবু চৌধুরী।
জেলা যুবদলের আহ্বায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এ.কে এম মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান হাসু খান, পৌর শাখার সভাপতি মো. হীরা আহমেদ, সদস্য সচিব মো. মেহেদী হাসান শরীফ সহ জেলা ও পৌর জাসাস এর নেতৃবৃন্দ, জেলা বিএনপি'র এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন