মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:১২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুর রিজিয়নের আওতাধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সমন্বিত কার্যক্রমে সীমান্ত এলাকার নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও মানবপাচার রোধে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ২টায় দিনাজপুর কুঠিবাড়ি ৪২ বিজিবি অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ৪২ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ফয়সল হাসান খান।
সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল ফয়সল হাসান খান বলেন, "সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।
জনগণের সহযোগিতা থাকলে সীমান্ত আরও নিরাপদ হবে।"তিনি জানান, রংপুর রিজিয়নের আওতাধীন ১৫টি ব্যাটালিয়ন সমন্বিতভাবে কাজ করছে এবং এই সমন্বিত কার্যক্রমে সীমান্ত নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ৪২ ব্যাটালিয়নের মেজর তানিম হাসান খান।