মো. ফরহাদ হোসেন
ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:৩৯ এএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জে মহান বিজয় দিবস ও ভোগনগর কমিউনিটির ১ বছর পূর্তি উপলক্ষে কবিরাজহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোগনগর কমিউনিটির আয়োজনে এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে সুস্থ জীবন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করা।
দিনভর শিশু-কিশোর, তরুণ-যুবকসহ সকল বয়সী মানুষের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ভোগনগর কমিউনিটির সভাপতি বলেন, "ভোগনগর ইউনিয়নকে একটি সুস্থ, শিক্ষিত, দক্ষ ও সংস্কৃতিমনা সমাজ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বিজয় দিবসের এই অনুষ্ঠান আমাদের ঐক্য ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ।"ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় মঞ্চস্থ হয় দেশাত্মবোধক গান ও নৃত্যের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সিনিয়র উপদেষ্টা, ভোগনগর কমিউনিটির হাসান মো. বদরুদ্দোজা মুক্তা। সাবেক চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা বদিউজ্জামান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।এসময় বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর এ রাব্বি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।