রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

সমতা প্লাজা মোবাইল মার্কেট কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:১৪ পিএম

সমতা প্লাজা মোবাইল মার্কেট কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

অযৌক্তিকভাবে এনইআইআর (NEIR) চালু, ৫৬ জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার এবং ব্যবসায়ী ও তাঁদের পরিবারের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন পালন করেছে মোবাইল ব্যবসায়ী সমাজ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের প্রাণকেন্দ্র লিলি মোড় এলাকায় সমতা প্লাজা মোবাইল মার্কেট কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন সমতা প্লাজা মোবাইল মার্কেট কমিটির সভাপতি মোঃ সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক জনি। 

বক্তারা বলেন, অযৌক্তিকভাবে ভারতের আইএসপি (ISP) ব্যবহার করে এনইআইআর চালু করার মাধ্যমে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। নিরপরাধ ব্যবসায়ীদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এবং তাঁদের পরিবারের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, যা চরম অমানবিক।

ব্যবসায়ী নেতারা অবিলম্বে গ্রেফতারকৃত ৫৬ জন মোবাইল ব্যবসায়ীর মুক্তি দাবি করেন এবং ব্যবসায়ীদের ওপর হওয়া দমন-পীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। মানববন্ধনে লুৎফর নেছা মোবাইল মার্কেট সমিতির আরশাদ আলী ডিউক, মিন্টু দাসসহ দিনাজপুরের বিভিন্ন মার্কেটের কয়েকশ ব্যবসায়ী অংশ নেন।

বক্তব্য রাখেন সমিতির সদস্য মোঃ ফয়জার আলী, মোঃ আরজু, মোঃ কবির, সোহেল, বাপ্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিদ্রুত তাঁদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।